যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেন। সফরকালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার নিয়ে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক প্রেস নোটে এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী / নদীদূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই

দূতাবাস জানায়, সফরকালে স্টিভ কেলার প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে বৈঠক করে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন

জুলাই জাদুঘরে উপচেপড়া ভিড়, ১০ আগস্ট পর্যন্ত সব টিকিট বিক্রি শেষ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে অ্যাডমিরাল কেলার শিখা অনির্বাণ পরিদর্শন করেন। এছাড়া তিনি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন লালবাগ কেল্লা পরিদর্শন করেন।

অ্যাডমিরাল কেলারের এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে বলে উল্লেখ করা হয়েছে।

টিটি/কেএসআর