মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগমকে (৬০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতান সরদার (৭০) এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

সুনামগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। ধারণা করা হচ্ছে এই কলহের জের ধরেই স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে কালকিনির খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন আলী খান মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠান। এই ঘটনায় অভিযুক্ত সুলতান সরদারকে আটক করা হয়।

কালকিনির খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এসজেডএইচ/জেআইএম