কলকাতার মেয়ে আদ্রিজা রায়। ২০১৬ সালে টলিউড থেকে শুরু করেছিলেন অভিনয়ের হাতেখড়ি। ছোট পর্দা, বড় পর্দা এমনকি বিজ্ঞাপনের কাজও করেছেন তিনি। এরপর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পাড়ি জমান বলিউডে। সেখানে গিয়ে একেবারেই বসে থাকতে হয়নি ২৭ বছর বয়সী এই বঙ্গতনয়াকে।এখন তিনি চুটিয়ে হিন্দি সিরিয়ালে কাজ করছেন। তবে অভিনয় ছাড়াও তাঁর আরেকটি গুণ আছে। অত্যন্ত ফ্যাশন সচেতন আর স্টাইলিশ তিনি। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিজের নানা লুকের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি অবকাশযাপনে তিনি গিয়েছেন নয়নাভিরাম দেশ সুইজারল্যান্ডে। বরফঢাকা পাহাড়, নীল হ্রদ আর মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে তোলা তাঁর একাধিক স্টাইলিশ লুক ইতিমধ্যেই অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। সেই ভ্রমণ থেকেই বেছে নেওয়া কিছু নজরকাড়া লুক রইল ফ্যাশনিস্তাদের জন্য।




















