সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সোমবার শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট ১০ তলা হাসপাতালটি অকারণে ফেলে রাখায় কীটপতঙ্গের বাসস্থানে পরিণত হয়েছে। ২০২৪ সালের ২৪ জুন, ২০২৫ সালের অক্টোবর মাসে সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল চালু করার কথা থাকলেও হয়নি। ২০২৬ সালে এসেও আমাদের অজুহাত দেখানো হচ্ছে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ৫ বছর হলেও এখনো কেন হাসপাতাল চালু হয়নি উল্লেখ করে বক্তারা বলেন, ক্লিনিক্যাল ক্লাস না করলে শিক্ষার্থীরা ডাক্তার হবে কীভাবে। মানববন্ধনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, হাওড় বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুর বখত বহলুল, বিএনপি নেতা মুনাজ্জির হোসেন সুজন, সাংবাদিক পঙ্কজ কান্তি দে প্রমুখ।








