সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর-ধাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতরা হলেন- নুরুল আমিন (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৫০) এবং তাদের ছেলে ফাহাদ মিয়া (৩৮)।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল আমিন তার বাড়ির পাশে একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন। দোকানের টিনের চাল কোনোভাবে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল, যা পরিবারের সদস্যরা জানতেন না। কাজ করার সময় ছেলে ফাহাদ বেড়ার টিনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে বাবা নুরুল আমিন এগিয়ে গিয়ে ছেলেকে ধরলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্বামী ও সন্তানকে বাঁচাতে গিয়ে মা ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।পরে স্থানীয় লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
রাজনীতি
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত

শেয়ার করুন







