সুন্দরগঞ্জে বসতবাড়ির লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রদীপ কুমার বাবলু (৫৭) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রদীপ কুমার বাবলু ওই গ্রামের প্রয়াত সন্তোষ কুমারের ছেলে। তিনি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা নেতা এবং ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য ছিলেন। স্থানীয়রা জানায়, বিকেলে প্রদীপ কুমার তার ঘরে বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দারিয়াপুর বাজার এলাকায় তার মৃত্যু হয়।








