সাতক্ষীরার তালায় কালভার্টের নিচে পানিতে ডুবে রুমানা খাতুন নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুমানা ওই গ্রামের শাহিনুর রহমান মোড়লের মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে রুমানা তার মা রেশমা বেগমের সঙ্গে ছাগল নিয়ে মাঠে যায়। মা বাড়ির পাশের একটি কালভার্টের ওপর মেয়েকে বসিয়ে রেখে ছাগল বাঁধতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পর কালভার্টের নিচে পানির ওপর রুমানার নিথর দেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি প্রাণ হারায়। মুহূর্তের অসতর্কতায় এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।\
অপরাধ
তালায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শেয়ার করুন


