ক্লাস-পরীক্ষা বর্জন করে টানা ১০ দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা।
গত ৫ জুলাই শুরু হওয়া এই আন্দোলনের দশম দিনে মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষার্থীরা মাথায় ও হাতে লাল কাপড় পরিধান করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এসময় তারা দৃশ্যমান কোনো ফলাফল না পাওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান।
আরও পড়ুন
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শেকৃবির এএসভিএম শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে— কম্বাইন্ড ডিগ্রির জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে নিয়োগ-সংক্রান্ত জটিলতার সমাধান, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং টিএ-ডিএ চালু, এছাড়া ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কম্বাইন্ড ডিগ্রিধারী শেকৃবির ১৮ জন প্রার্থীর কেউ প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা ও সমস্যার সমাধান নিশ্চিত করা।
আন্দোলনরত শিক্ষার্থী বলেন, আমাদের আন্দোলনের ভালো অগ্রগতি হয়েছে, আশা করি খুব দ্রুত আমরা ফলাফল নিয়ে ফিরতে পারবো।
এমডিএসএ/এমআইএইচএস








