টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলার লাখো মানুষ এখন পানিবন্দী। ঘরবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদ কিংবা উঁচু স্থানে। সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেকে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের তীব্র সংকট। বিপন্ন এই মানুষেরা এখন জরুরি সহায়তার অপেক্ষায় আছেন।















