কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এ কারণে কোথাও আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবার পাহাড়ধসও হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে রাজধানীতেও চলে টানা বর্ষণ। বৃষ্টিতে মতিঝিল, নয়াপল্টন, মিরপুরসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির মুখে পড়ে। রাজধানীর বিভিন্ন এলাকার সেই চিত্র নিয়ে ছবির গল্প।

জলাবদ্ধতায় চলতে গিয়ে বিকল ব্যাটারিচালিত রিকশা। মাঝপথে বিড়ম্বনায় চালক ও যাত্রী
মতিঝিল এলাকায় পানিতে ডুবে যাওয়া সড়কের পাশেই ঠেলাগাড়ির দোকানে বসে আছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী
জলাবদ্ধ সড়কে ধীরগতিতে চলছে বাস ও অন্যান্য যান। এ কারণে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়
ফকিরাপুল মোড়ে জমে থাকা পানির নিচে ডুবে থাকা নালার মুখে তৈরি হয়েছে ঘূর্ণি
নয়াপল্টনে জলাবদ্ধ সড়কেই চলছে নগরজীবন
বৃষ্টির কারণে মিরপুরের একটি সড়কের অনেক অংশ পানির নিচে তলিয়ে গেছে। কোথায় গর্ত আর কোথায় রাস্তা—বোঝাই কঠিন
থামেনি বৃষ্টি, থামেনি নগরের ব্যস্ততাও। জলাবদ্ধতা আর ভোগান্তিকে সঙ্গী করেই এগিয়ে চলেছে রাজধানীর মানুষ
টানা বৃষ্টিতে নর্দমার পানি উপচে সড়কে মিশে গেছে। দুর্ভোগের পাশাপাশি বেড়েছে জনস্বাস্থ্য ঝুঁকিও। কাজীপাড়া এলাকায়
জলাবদ্ধতার মধ্যে চলাচলের সময় হাত থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে পড়ে যাওয়ায় তা তুলতে গিয়ে বিড়ম্বনায় এক ব্যক্তি
জলজটে কাজীপাড়া এলাকায় সৃষ্টি হয় জানজট
বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন সিএনজিচালক