রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে নুরনাহার (২৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরাম প্রামানিকপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত নুরনাহার ওই গ্রামের মনারুলের স্ত্রী। তাদের ৬ বছর বয়সী একটি ছেলে রয়েছে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নুরনাহার পরিবারের সবার অগোচরে নিজের শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় একপর্যায়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে ঘরের তীরের সঙ্গে নুরনাহারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা।তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। /
অপরাধ
তারাগঞ্জে নিজ ঘরে নারীর ঝুলন্ত লাশ

শেয়ার করুন







