তারাগঞ্জে মাথার খুলিসহ এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ কুঠিপাড়া ডালিয়া সেচ ক্যানেল এলাকা থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার হয়। জানা গেছে, শুক্রবার দুপুরের পরে ওই এলাকার কয়েকজন ব্যক্তি ডালিয়া সেচ ক্যানেলের নিচে একটি মাথার খুলি ও একটু দুরে কঙ্কাল দেখতে পায়। পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের ভাদুপাড়া গ্রামের বৃদ্ধ সহির উদ্দিনের লাশ বলে পরনের কাপড় দেখে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। মৃত সহির উদ্দিনের স্ত্রী খুতনি বেগম ও তার মেয়ে সাহিদা বেগম জানান, বৃদ্ধ সহির উদ্দিন বিভিন্ন এলাকায় ঘুরে ছল করে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলতেন। প্রায় ১৯ দিন আগে সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি।
স্থানীয়রা জানান, ডালিয়া সেচ ক্যানেলের দুই ধারে ঝোপ-ঝাড় সৃষ্টি হওয়ায় সন্ধ্যার পর কেউ সেখানে ভয়ে যায় না। তাদের ধারণা, বৃদ্ধকে হয়তো দুর্বৃত্তরা হত্যার পর ঝোপের ভেতর ফেলে রেখে গেছে। না হয় সন্ধ্যার পর সেচ ক্যানেল দিয়ে বাড়ি ফেরার পথে শিয়াল আক্রমণ করেছে।








