কিশোরগঞ্জের তাড়াইলে ক্লাশ চলাকালীন সময়ে ছাদ ধসে বৈদ্যুতিক পাখাসহ পড়ে। এ সময় অল্পের জন্য রক্ষা পান শিক্ষক-শিক্ষার্থীরা। আতঙ্কগ্রস্ত শিক্ষার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনি আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। জানা গেছে, এক শিক্ষক যখন শিক্ষার্থীদের পাঠদান করছিলেন, তখন হঠাৎ বিকট শব্দে ছাদসহ একটি বৈদ্যুতিক পাখা মেঝেতে আছড়ে পড়ে। তবে, পাখাসহ ছাদের দেওয়াল ধসে শিক্ষিকার টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ায় অল্পের জন্য রক্ষা পায় তারা।








