ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহালসংক্রান্ত হাইকোর্টের রায় ইতিবাচক। তবে দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

গাজী আতাউর বলেন, নব্বইয়ের দশকে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন হয়েছিল তা দেশের বিদ্যমান সাংবিধানিক সুবিধার সুযোগ নিয়েই পতিত ফ্যাসিস্ট সরকার বাতিল করেছিল। ফ্যাসিবাদের পতন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারও ফেরত এসেছে, তবে দলীয় স্বার্থে সংবিধান সংশোধন করার সুযোগ এখনো বিদ্যমান। এই সুযোগ বন্ধ করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।