চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারির নাম সিংমাতাইন চাকমা (৩৭)। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং হরিখোলা এলাকার পাইংপওং চাকমার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এসময় পুলিশ দেখে কৌশলে বাস থেকে পালানোর চেষ্টা করলে যাত্রী বেসে থাকা এক যাত্রীকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা জব্দ করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ইয়াবাগুলো বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বাসে তল্লাশি করে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এম মাঈন উদ্দিন/কেজে/এএসএম