বাজারে যন্ত্রাংশের খরচ ও করের চাপ বাড়লেও গ্রাহকদের জন্য দাম কমানোর উদ্যোগ নিয়েছে টেকনো। দেশের আরও বেশি মানুষের হাতে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে টেকনো ১ জুলাই থেকে তাদের ক্যামন ও পোভা সিরিজের স্মার্টফোনের দাম কমিয়েছে।
গত ৩০ জুন কর ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় এবং বিশ্বজুড়ে চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম বাড়তে থাকায় এখন ফোনের দাম বাড়ার কথা। গ্রাহকদের এই বাড়তি চাপ থেকে স্বস্তি ও উন্নত প্রযুক্তি সহজলভ্য করতে ১ জুলাই থেকে টেকনোর প্রিমিয়াম সিরিজের ফোন মিলছে আরও কম দামে। এর মধ্যে জনপ্রিয় একটি ফোন ক্যামন ৫০ (২৫৬+৮ জিবি)-এর ২ হাজার টাকা কমানো হয়েছে। আগে দাম ছিল ৩৮ হাজার ৯৯৯, যা এখন পাওয়া যাবে ৩৬ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। ক্যামন ৫০ (১২৮+৮ জিবি)-এর আগের দাম ছিল ৩৪ হাজার ৯৯৯ টাকা, বর্তমানে পাওয়া যাচ্ছে ৩১ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
নির্বাচিত ফোনের দাম কমিয়ে টেকনো বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।






