ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১১৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। এ ঘটনায় প্রত্নবস্তু চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা।মঙ্গলবার (৩০ জুন) দুপুরে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন।র্যাব জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর নীলফামারী ক্যাম্পের একটি দল হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের মো. হাসান আহাম্মদের বাড়ির গোয়ালঘর থেকে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তির মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি।এ ঘটনায় কিসমত ভৈষা গ্রামের মো. হাসান আহাম্মদ (২৬) ও নন্দগাঁও এলাকার মো. নাজমুলকে (৬৪) গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, মূল্যবান এই মূর্তিটি তাঁরা পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছিলেন।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
রাজনীতি
ঠাকুরগাঁওয়ে ৩ কোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

শেয়ার করুন







