ঠাকুরগাঁও সদরে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬০) এবং বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলোয়ার হোসাইনের ছেলে অর্নব ইসলাম (১৩)। অর্নব ওই মোটরসাইকেলের আরোহী ছিল। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকও গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বালিয়াডাঙ্গী থেকে একটি মোটরসাইকেল ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিল। নেংড়ীহাট এলাকায় আবুল হোসেন রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালকসহ দুই আরোহী গুরুতর আহত হন।স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিশোর অর্নব ইসলামের মৃত্যু হয়। মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রাজনীতি
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

শেয়ার করুন







