* এনটিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘মিলন হবে কতদিনে’। রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আবু হুরায়রা তানভীর, নাজিয়া হক অর্ষা, শারমিন জোহা শশী, শতাব্দী ওয়াদুদ, নাজনীন হাসান চুমকি, সমাপ্তি মাশুক, নূর এ আলম নয়ন প্রমুখ।

* আরটিভিতে আজ বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘লাল শাড়ি’। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, অপু বিশ্বাস প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে নাটক ‘ঢাকাইয়া খানদান’। এতে অভিনয় তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

* দীপ্ত টিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘দহন’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি। রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘না বলা কথা’।

* বৈশাখী টিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘জ্বী-হুজুর’। এতে অভিনয়ে সাইমন, সারা জেরিন, কাজী হায়াৎ প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘কোন একদিন’। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, সৌম্য জ্যোতি প্রমুখ।