গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা ও লক্ষ্মীপুরা এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনজনকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড এবং একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে।
বুধবার গাজীপুর জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। তিতাস গ্যাসের ব্যবস্থাপক (প্রকৌশলী) মোস্তফা মাহবুব জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অপব্যবহার রোধে জেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সালনা ও লক্ষ্মীপুরায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামের বাড়িতে আটটি অবৈধ গ্যাসের চুলা পাওয়া যায়। তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।








