ত্রিশালে মোক্ষপুর ইউনিয়নের বালুর বাজার পাঞ্জেগানা মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইমাম সাইফুল ইসলাম খোকার বাড়ি ওই ইউনিয়নের সাপখালী গ্রামে। প্রত্যক্ষদর্শী ফরহাদ জানান, জুমা নামাজের আধাঘণ্টা পর মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান ইমাম মেয়েটিকে ঝাপটিয়ে ধরে আছে। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে অভিযুক্তকে আটক করা হয়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। ওসি মনসুর আহাম্মদ জানান, এলাকাবাসীর খবরের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ইমামকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা মামলা করেছেন। উল্লেখ্য, ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই উপজেলায় চারজন ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।