ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপ ফুটবল এখন ৪৮ থেকে ৩২ দলের টুর্নামেন্ট। গত পরশু শুরু হওয়া নকআউট পর্ব থেকেও দুদিনে দুটি দল খসে পড়েছে। রাউন্ড অব ৩২ শেষে বিশ্বকাপ প্রবেশ করবে শেষ ষোলোতে। গ্রুপপর্বে ৭২ ম্যাচ শেষে কত রঙের বিশ্বকাপে আলো-ছায়ার কত খেলা হলো-সেসব দেখে নেওয়া যাক একনজরে।

এবারের আসরে উদ্বোধনী ম্যাচের মাত্র নয় মিনিটে মেক্সিকোর জুলিয়ান কুইনোনেস

গোল করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মেক্সিকো জয়ী হয় ২-০ গোলে

নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। ওই ম্যাচে কেপ ভার্দের ৪০ বছর বয়সি গোলরক্ষক ভোজিনিয়া সাতটি সেভ করেন

বিশ্বকাপে আরেক নবাগত দল মাত্র এক লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে। বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশের ডাচ কোচ ডিক অ্যাডভোকাট ছিলেন এবারের টুর্নামেন্টের সবচেয়ে সিনিয়র কোচ। জার্মানির বিপক্ষে

৭-১ গোলে হেরে যাওয়া ম্যাচের দিন তার বয়স ছিল ৭৮ বছর ২৬০ দিন