একজন রাজনীতিবিদ। যেকোনো পরিস্থিতিতে নকলবিরোধী। উড়তে ভালোবাসা একজন স্বপ্নিল কারিগর। অতীতকে সঙ্গে নিয়ে বর্তমানকে ফিউশন করে পৃথিবী বদলে দিতে চাওয়া একজন।

​অভিজ্ঞতা (Experience)

​শিক্ষামন্ত্রী | ​২০০৬—বর্তমান

মূল দায়িত্ব

  • ফেসবুকে অ্যাকটিভ থাকা

  • পরিস্থিতি যা-ই হোক না কেন, সেগুলো বিবেচনার বাইরে রেখে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকা।

  • শিক্ষার্থীদের ওপর নিয়মিত বিরতিতে ‘নতুন নতুন আইডিয়া’র প্রয়োগ নিশ্চিত করা।

  • সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ইস্যু ক্রাইসিস’ ম্যানেজমেন্টে ভূমিকা রাখা।

  • ইস্যু হারিয়ে গেলেই ইস্যু দিয়ে সবাইকে চাঙা রাখা।

  • যেকোনো প্রশ্নের উত্তরে সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করা।

​দক্ষতা (Skills)

  • হেলিকপ্টারে চড়া (এক্সপার্ট)

  • উচ্চলম্ফ (এক্সপার্ট)

  • সোশ্যাল মিডিয়ায় আধিপত্য (এক্সপার্ট)

  • নকল আইডেন্টিফিকেশন (বেস্ট)

  • উঁকি মারা (বেস্ট)

  • ​বিতর্কিত মন্তব্য (এক্সপার্ট)

  • ​সিলেবাস কাটছাঁট (এখনো শিখছি)

ভাষা

উগান্ডা এবং উগান্ডা

শিক্ষাগত যোগ্যতা (Education)

  • ১পিএইচডি (PhD) ইন ‘যা ক‌ইছি তা-ই’

  • ইউনিভার্সিটি অব ভাইরাল হেডলাইনস

  • মাস্টার্স ইন কপি পেস্ট

  • ​ইনস্টিটিউট অব কপিক্যাট অ্যান্ড অ্যানালাইসিস

​সম্মাননা ও পুরস্কার

​উচ্চলম্ফ, (গোল্ড) অ্যাওয়ার্ড—শিক্ষাক্রম উন্নয়ন ফোরাম

​গোল্ড মেডেল, ‘নকল দেখে ফেলেছি’ প্রদানকারী ক্যাটাগরিতে

​সোশ্যাল মিডিয়া ট্রল অব দ্য ইয়ার (ধারাবাহিক বিজয়ী)

বিশেষ সম্মাননা ‘বন্যার পানিতে ভিজে হ‌ও সারা’ স্মারকবাহী

পছন্দসমূহ

  • প্রেস কনফারেন্সে নাটকীয় পজ নেওয়া

  • ​ফুটেজ খাওয়া

  • ফেসবুকে সমালোচনাকারীদের নিয়ে সমালোচনা করা

  • জাতীয় যেকোনো বিপর্যয়কে এড়িয়ে নকল প্রতিরোধে সবাইকে হলে পাঠানো

বিশেষ অর্জন: বাপ-চাচাদের ‘সেই দশ মাইল গলাপানিতে হেঁটে স্কুলে যাইতাম’ থিওরিকে পেছনে ফেলে বর্তমান প্রজন্মকে কোমরপানিতে (ম্যানহোলের ফ্লেভারের) পরীক্ষার হলে নেওয়ার অবিস্মরণীয় রেকর্ড!