উলিপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়েই আটক হয়েছেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। অপর দিকে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইউনিয়ন আ.লীগের কোষাধ্যক্ষ ও ইউনিয়ন যুবলীগের সভাপতিকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে তার এলাকার প্রকল্পের বিলের বিষয়ে খোঁজ নিতে আসেন।








