জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ঢাকা-৫ আসনের সাবেক আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) কাজী মনিরুল ইসলাম মনুসহ চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৩ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। বুধবার (২২ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

আরও পড়ুন

জুলাই-আগস্ট গণহত্যা / যাত্রাবাড়ীতে সবচেয়ে বড় হত্যাকাণ্ড, নির্দেশদাতা সাবেক এসি তানজিল

অন্য তিন আসামি হলেন—যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আটজন এবং ২০ জুলাই আরও নয়জন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এফএইচ/এমএমকে