সবাই মনে করছে, নরওয়ের বিপক্ষে এন্দ্রিকের মিস করা একটি সুযোগই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। বিশ্বকাপের শেষ ষোলোতে ২-১ গোলের ব্যবধানে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর হতাশা লুকাননি ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচের দ্বিতীয়ার্ধে, যখন স্কোরলাইন ছিল ০-০, তখন একটি সহজ সুযোগ হাতছাড়া করেন এন্দ্রিক। ম্যাচ শেষে তিনি বলেন, সেই মুহূর্তের জন্য তিনি খুবই অনুতপ্ত।
এন্দ্রিক বলেন, 'সুযোগটি মিস করার জন্য আমি খুব কষ্ট পেয়েছি। পরে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলেছি এবং সুযোগটি দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছি। তবে আমি জানি, ওই মুহূর্তে আরও ভালো করতে পারতাম। সেটা পারিনি, কিন্তু আমি কঠোর পরিশ্রম করব যাতে ভবিষ্যতে এমন ভুল আর না হয়।'
নিজের প্রথম বিশ্বকাপ নিয়ে এন্দ্রিক বলেন, টুর্নামেন্টটি প্রত্যাশামতো না গেলেও জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা তাঁর জন্য বিশেষ। তিনি বলেন, 'অবশ্যই বিশ্বকাপটা আমার প্রত্যাশা অনুযায়ী যায়নি। তবুও এই সুযোগের জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এখানে পৌঁছাতে আমাকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। এটি আমার জন্য বড় একটি অভিজ্ঞতা। আগামী চার বছরে আরও কঠোর পরিশ্রম করব, যাতে আবারও বিশ্বকাপে খেলতে পারি।'
পরবর্তী বিশ্বকাপ চক্রে তিনি ব্রাজিল দলের প্রধান মুখ হবেন কি না—এমন প্রশ্নের জবাবে এন্দ্রিক ব্যক্তিগত দায়িত্ব নেওয়ার পরিবর্তে দলগত পারফরম্যান্সের ওপর জোর দেন। এন্দ্রিক বলেন, 'আমি কঠোর পরিশ্রম করব। তবে আমি চাই না শুধু আমি নই, দলের সবাই ভালো খেলুক। সবাই মিলে ভালো করলে সেটাই ব্রাজিলের জন্য সবচেয়ে ভালো হবে এবং ভবিষ্যতে যেন এমন হতাশার মুখে পড়তে না হয়।'
এই আসরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়ে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো সবচেয়ে বাজে বিশ্বকাপ অভিযান শেষ করেছে ব্রাজিল। র দল আগামী সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে আবার মাঠে ফিরবে। নির্ধারিত দুটি প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ । প্রথম ম্যাচটি ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং দ্বিতীয়টি চার দিন পর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
আরআর/এসকেডি/এএসএম








