ফরিদপুরের বাগাট ঘোষের দই সারা দেশে সমাদৃত। এখানকার দই স্বাদে–গুণে অতুলনীয়। তাই স্থানীয় বাজার তো বটেই, দেশে বিভিন্ন অঞ্চলে এই দইয়ের কদর আছে। বাগাট ঘোষের কারখানাটিতে প্রতিদিন ৫ থেকে ৬ মণ দই তৈরি হয়। ভোর থেকেই শুরু হয় কর্মযজ্ঞ। খামারিরা দুধ নিয়ে আসেন কারখানায়। দুধ জ্বাল দেওয়াসহ কয়েক ধাপ পেরিয়ে দই পাতা হয়। সব শেষে শুরু হয় বাজারজাতের কাজ। বাগাট ঘোষের সুস্বাদু মিষ্টি দই তৈরির নানা দৃশ্য নিয়ে ছবির গল্প।

দুধ জ্বাল দেওয়ার জন্য বড় কড়াইয়ে ঢালা হচ্ছে
বড় কড়াইয়ে দুধ জ্বাল দেওয়া হচ্ছে
মিষ্টি দইয়ের পাত্র সাজিয়ে রাখা হয়েছে
দুধ জ্বাল দেওয়া শেষে তাফালে ঢেলে ঠান্ডা করা হচ্ছে
জ্বাল দেওয়া দুধ দইয়ের পাত্রে ঢালা হচ্ছে
দুধ ঢালা শেষে পাত্রের ওপর পাটকাঠি বিছানো হচ্ছে
দুধভর্তি পাত্র কাপড় দিয়ে ঢেকে রাখা হচ্ছে
দই প্রস্তুত। দোকানে নিতে ক্রেটে সাজানো হচ্ছে
ক্রেটভর্তি দই কারখানা থেকে বের করা হচ্ছে
বিক্রির জন্য দোকানে সাজিয়ে রাখা হয়েছে দই