ফুটবল বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাফা কবির। মাঠ ও মাঠের বাইরে যুক্তরাষ্ট্রে তোলা নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করছেন। দেখা নেওয়া যাক সম্প্রতি পোস্ট করা সাফা কবিরের তেমন কিছু ছবি।

মিনিমালিস্ট সাদা-কালো পোশাকের সামার লুকে সাফা। স্কয়ার নেকলাইনের ফিটেড কালো টপটি শরীরের ওপরের অংশে পরিষ্কার ও পরিমিত সিলুয়েট তৈরি করেছে
পোশাকের নিচের অংশটি লম্বা অফ হোয়াইট ফ্লোয়ি ম্যাক্সি স্কার্টের আদলে তৈরি। তার সঙ্গে মিলিয়ে সাদা শোল্ডার ব্যাগ রেখেছিলেন সঙ্গে
পায়ে সাদা-কালো স্নিকার্স, হাতে সোনালি ঘড়ি আর চোখে কালো সানগ্লাস পরে ফুরফুরে মেজাজে সাফা
আরেকটি লুকে সাফা কবির পরেছিলেন হানি গোল্ড রঙের জাম্পস্যুট। সাধারণত এই রঙের পোশাকে পুরো লুকে সহজেই অভিজাতভাব আসে, যেটা সাফা কবিরের মধ্যেও দেখা গেছে
জাম্পস্যুটের ক্যামিসোল নেকলাইনজুড়ে পাতলা কালো লেইসের ট্রিম, ওপরের দিকে স্প্যাগেটি স্ট্রিপ, যা পুরো পোশাকটিতে এনেছে অভিজাত আবহ
এই পোশাকের কোমরের অংশে ইলাস্টিক দেওয়া, সঙ্গে একই কাপড়ের ড্র-স্ট্রিং বেল্ট, যা শরীরের গঠনকে সুন্দরভাবে তুলে ধরেছে
প্যান্টের অংশে ঢিলেঢালাভাব আর নিচে ইলাস্টিক কাফ। যে কারণে নিচের দিকটা দেখতে জগার স্টাইলের
কালো স্লাইড হিল স্যান্ডেল, কালো সানগ্লাস, সোনালি ঘড়ি ও হুপ কানের দুলের সঙ্গে পোশাকটির স্টাইলিং করেছেন সাফা। চুল বেঁধেছেন লো বান স্টাইলে
সব মিলিয়ে সাফা কবির লেইসের সূক্ষ্ম কাজ ও সাটিনের ঝলমলে টেক্সচারের জাম্পস্যুটের সঙ্গে অনুষঙ্গ মিলিয়ে তাঁর বিলাসবহুল দিকটা সামনে এনেছেন
তিন শাড়িতে তটিনী, দেখুন ১০টি ছবি