শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘চীনা ভাষা দোভাষী’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: চীনা ভাষা দোভাষী বা চীনা ভাষার অনুবাদক।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা স্নাতক পাস। চীনা ভাষায় দক্ষতা থাকা আবশ্যক।
পদসংখ্যা: ১৫টি।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
অভিজ্ঞতা: উল্লেখ নেই।
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মক্ষেত্র: অফিসে।
কর্মস্থল: পাবনা, রাজশাহী।
বেতন: বাজার-মানসম্মত বেতন।
অন্যান্য সুবিধা: আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের ও রাতের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, দুটি উৎসব বোনাস, ছুটি নগদায়ন, সম্ভাবনাময় কর্মজীবন এবং প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে ক্রয়ের সুবিধা।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম
আরও পড়ুন:








