আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের সম্পূর্ণ তত্ত্বাবধান থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। রবিবার (২৮ জুন) ইরাক সফরকালে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, এই মুহূর্তে হরমুজ প্রণালি সম্পূর্ণ ইরানি নিয়ন্ত্রণে রয়েছে।

আব্বাস আরাঘচি বলেন, “ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ ফলাফল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে আমি আমার প্রতিপক্ষকে অবহিত করেছি।”

তিনি বলেন, “আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের সম্পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে এবং সমস্ত বাধা দূর হওয়ার পর এই জলপথের পূর্ণ ধারণক্ষমতা পুনরুদ্ধার করা হবে। আমরা এই বিষয়টি নিয়েই কাজ করছি।”

আরাঘচি বলেন, “এই দায়িত্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর বর্তায়। এক্ষেত্রে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের ভূমিকা নেই। সমঝোতা স্মারকে এটি সম্পূর্ণ স্পষ্ট এবং যেকোনো হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরো খারাপ করবে এবং প্রণালিটি পুনরায় খোলার প্রক্রিয়াকেও বিলম্বিত করবে।”