একাই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন মার্কিন নাগরিক কেলসি ফেন্ডলার। তিনি প্রথম কোনো মার্কিন নারী হিসাবে কোনো ধরনের সহায়তা ছাড়াই এককভাবে এই যাত্রা করেছেন। ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মাইলের দীর্ঘ সমুদ্রযাত্রা তিনি একাই শেষ করেন। ২১ মে ক্যালিফোর্নিয়ার মন্টেরি থেকে ২১ ফুট দীর্ঘ নৌকায় যাত্রা শুরু করেন ফেন্ডলার। টানা ৪৩ দিন ১৭ ঘণ্টা ৫৫ মিনিট ভ্রমণের পর তিনি ৩ জুলাই রাতে হাওয়াই উপকূলে পৌঁছান। তিনি নারীদের আগের ৮৬ দিনের রেকর্ড ভেঙেছেন। সামা টিভি।