দেশের ছয় বিভাগে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগগুলো হলো- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
রোববার (১২ জুলাই) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
টানা বৃষ্টিতে মহাখালী-বিমানবন্দর সড়কে তীব্র যানজট
সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই ছয় বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন
এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে হাঁটুপানি, যাতায়াত পরিহারের আহ্বান
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আগামী ১৪ জুলাই থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে।
আরএএস/বিএ








