জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ ও বরিশালসহ অন্তত পাঁচটি স্থানে বুধবার এসব সংঘাত ও হট্টগোলে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত প্রায় দুই বছর ক্যাম্পাসগুলোতে তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও হঠাৎ এই সংঘাত ‘প্রতিহিংসার রাজনীতি’ ফেরা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাসগুলোতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ছাত্রদল তাদের প্রভাব বিস্তার করতে চাইছে, অন্যদিকে শিবির দীর্ঘদিনের নীরবতা ভেঙে তাদের আধিপত্য জাহির করতে মরিয়া। এই দুই সংগঠনের ক্ষমতার দ্বন্দ্বই সহিংসতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বলছেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। প্রতিহিংসার রাজনীতির কারণে কেন আমাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হবে?’ উল্লেখ্য, গত মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজেও দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছিলেন।নারায়ণগঞ্জ রণক্ষেত্রবুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই উত্তজনা ও ধাওয়া-পাল্টাধাওয়া শেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বরিশালে ‘বহিরাগত’ বিবাদএকই দিন দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিবিরের ‘অদম্য জুলাই’ শীর্ষক র্যালিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় উপাচার্য ও প্রক্টরের কার্যালয়ের সামনের এলাকা। ছাত্রদলের অভিযোগ, শিবিরের র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বাইরের বিপুল সংখ্যক ‘বহিরাগত’ অংশ নিয়েছে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিবির। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি বেলাল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ক্যাম্পাসে পুলিশি টহল বাড়ানো হয়েছে।লক্ষ্মীপুরে হট্টগোলশিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানগুলোও ছিল উত্তপ্ত। লক্ষ্মীপুরে শহর শিবিরের নেতা সারোয়ার হোসেন বিএনপি নেতা শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করলে ছাত্রদল ক্ষুব্ধ হয়ে ওঠে। এতে অনুষ্ঠানস্থলে তীব্র হট্টগোল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।শরীয়তপুরে মারধরশরীয়তপুরে মঞ্চে বসাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে বিএনপির কয়েকজন নেতা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে চার ছাত্রনেতা আহত হন। গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ধাওয়া দিয়েছে আহত ছাত্র-জনতা।ঝিনাইদহে উত্তেজনাঝিনাইদহের কালীগঞ্জে জুলাই যোদ্ধার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হুসাইন আহমেদ নামের ওই যুবক বর্তমান সরকারের সমালোচনা ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা বললে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তার দিকে মারমুখী হয়ে তেড়ে যান। হুসাইনের অভিযোগ, তার বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে বিএনপি নেতাদের দাবি, সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় তারা শুধু প্রতিবাদ জানিয়েছেন।ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠান বর্জনব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান বর্জন করেছে স্থানীয় বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় তার ওপর ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা। এ প্রসঙ্গে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই বাস্তবতা বিএনপিকে মেনে নিতে হবে।’ তিনি আরও যোগ করেন, প্রযুক্তির যুগে কারো কণ্ঠই দাবিয়ে রাখা সম্ভব নয়, যেমনটা বিগত সরকার তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ করে করতে চেয়েছিল।সব মিলিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংঘাত ও অসহিষ্ণুতার খবরগুলো নতুন করে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।[TECHTARANGA-POST:13116][TECHTARANGA-POST:13113][TECHTARANGA-POST:13109][TECHTARANGA-POST:13107][TECHTARANGA-POST:13106][TECHTARANGA-POST:13104][TECHTARANGA-POST:13100][TECHTARANGA-POST:13090][TECHTARANGA-POST:13067][TECHTARANGA-POST:13036]
রাজনীতি
৬ জেলায় জুলাই দিবসের অনুষ্ঠানে হট্টগোল-সংঘর্ষ

শেয়ার করুন







