ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো হাসপাতালটির ক্যাথ ল্যাবে সফলভাবে করোনারি এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে।রোববার (৫ জুলাই) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে হাসপাতালটির কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই অপারেশনটি সম্পন্ন করেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক পুলিশ সদস্যের হৃদপিণ্ডে এনজিওপ্লাস্টি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।এনজিওপ্লাস্টি হলো হার্টের ব্লক ধমনিতে একটি ছোট ব্যালুন ঢুকিয়ে তা ফুলিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করার পদ্ধতি। এখন থেকে বাংলাদেশ পুলিশের সব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই হাসপাতালে আধুনিক এই হৃদরোগ চিকিৎসা সেবা পাবেন।কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক চিকিৎসা প্রযুক্তি সংযোজন, দক্ষ জনবল গঠন এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ।
রাজনীতি
৭২ বছর পর বিস্ময়কর সফলতা পুলিশ হাসপাতালের

শেয়ার করুন







