ইদানীং রাতে আমার ঘুম আসে না। আচ্ছা বলুন তো, ঘুমের জন্য কী করতে পারি?

আব্দুস সাত্তার সুমন

মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট

ঘুমের পায়ে সমস্যা তো তাই গাড়ি ছাড়া আসতে পারে না। সিএনজি পাঠান, চলে আসবে।

ভালো স্টুডেন্টের রোল এক, অথচ খেলায় ভালো খেলোয়াড় দশ নম্বর জার্সি পরে কেন?

কাজী রাসেল

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

এক তো অনেক কম হয়ে যায়। যাতে দশ গোল দিতে পারে মনে হয় সে আশায়।

আচ্ছা বলুন তো, ঘড়ির কাঁটা সারা দিন-রাত শুধু একদিকে ঘুরে কেন?

বারী সুমন

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

একদিকে ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে গেছে তো তাই। দুদিকে ঘুরলে এখন মাথা ঘোরায়!

আপনার প্রিয় দল যদি বিশ্বকাপ পায়, আপনাকে কি সেই কাপে চা-কফি খাওয়াবে?

নাজিফা রাসেল স্বপ্না

রায়েরবাগ, ঢাকা

এই যে আপনাদের প্রশ্নের এত উত্তর দিই, আপনারা কি কখনো চা-কফি খাওয়ান!

মহা অবান্তর প্রশ্ন

চারদিকে কত রকম পাগল দেখি! আচ্ছা, সব পাগল যদি একদিন ভালো হয়ে যায় কী হবে?

মনির হোসেন, হোসেনপুর, কিশোরগঞ্জ

কী আর হবে! পাগলের ডাক্তাররা তখন রোগীর অভাবে নিজেরাই পাগল হয়ে যাবে!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : [email protected]