সিদ্ধান্তের জন্য মিটিং হয় কিন্তু সিদ্ধান্ত হয় না কেন?

আব্দুস সাত্তার সুমন

মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট

এ জন্যই তো মিটিং হয়, যাতে সিদ্ধান্ত না হয়!

মেয়েদের তুলনায় ছেলেদের চুল তাড়াতাড়ি পাকে কেন?

মো. দিদারুল ইসলাম

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

ছেলেদের চুলের বুদ্ধি বেশি তো তাই তাড়াতাড়ি পেকে যায়!

গান অনেকেই পছন্দ করে কিন্তু মশার গান কেন অপছন্দ করে?

বারী সুমন

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

কারণ মশা গানের সঙ্গে পানও (রক্ত) করে তো তাই!

আচ্ছা বলুন তো, বলদ মানে গাধা নাকি গাধা মানে বলদ?

কামরুন নাহার কলি

কুড়িগ্রাম সদর

বদল বলদই, গাধা গাধাই! তবে দুটো এক হলে মাথায় এমন অবান্তর প্রশ্ন আসে!

মহা অবান্তর প্রশ্ন

আচ্ছা, নতুন বাজেটে আমরা যারা প্রশ্ন করি তাদের জন্য কী রাখলেন?

রাইহানুল ইসলাম মিলন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

বিশেষ ভর্তুকি! মানে প্রশ্ন ভালো না হলেও ভর্তুকি দিয়ে উত্তর!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : [email protected]