ইভেন্ট, করপোরেট, ক্লাব আর ওয়েডিংয়ের শো নিয়েই এখন দারুণ ব্যস্ত ডিজে সুমী। অবশ্য একসময় অভিনয় নিয়েই ব্যস্ততা ছিল তার। ২০০৩ সালে সম্পৃক্ত হন অভিনয়ে। সিনেমা, নাটক ও বিজ্ঞাপন-তিন মাধ্যমেই কাজ করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা মোস্তাফিজুর রহমান বাবুর ‘মায়ের স্বপ্ন’। এরপর উত্তম আকাশ, সায়মন তারিকসহ অনেকের সঙ্গেই কাজ করেছেন। নাটকেও তখনকার প্রখ্যাত নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। তবে হঠাৎ করেই ২০১০ সালে জড়িয়ে পড়েন ডিজে প্রফেশনে। এ মাধ্যমে তখন এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে, অভিনয়ে সময় দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সম্প্রতি তিনি জানিয়েছেন, এখন আবার অভিনয়েই ফিরতে চান। এজন্য পুরোনোদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। কিছু কাজের প্রস্তাবও আছে। এ প্রসঙ্গে সুমী বলেন, ‘ডিজে’র কাজ তো অনেকদিন হয়ে গেল। এখন একটু অভিনয়ে সময় দিতে চাই। এটা দিয়েই তো শুরু। তাই বাকিটা সময় অভিনয়েই থাকতে চাই।








