২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ ফ্রান্সের বিপক্ষে মরক্কোর ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়ো।
এই নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও মরক্কোর সমর্থকদের জন্য একটি পরিসংখ্যান আশার বার্তা দিচ্ছে-ফিফা বিশ্বকাপে আর্জেন্টাইন রেফারির পরিচালনায় এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি উত্তর আফ্রিকার দলটি। তিন ম্যাচে তাদের রেকর্ড একটি জয় ও দুটি ড্র।
১. মরক্কো ০-০ ক্রোয়েশিয়া (বিশ্বকাপ ২০২২, গ্রুপ পর্ব)
মরক্কোর প্রথম ম্যাচটি পরিচালনা করেছিলেন আর্জেন্টাইন রেফারি ফার্নান্দক রালাল্লিনি। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে মরক্কো। এই এক পয়েন্টই পরে তাদের গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে ওঠার ভিত্তি তৈরি করে।
২. মরক্কো ০-০ স্পেন (১২০ মিনিট), টাইব্রেকারে ৩-০ জয় (বিশ্বকাপ ২০২২, শেষ ষোলো)
শেষ ষোলোতেও দায়িত্বে ছিলেন একই আর্জেন্টাইন রেফারি ফার্নান্দো রাপাল্লিনি। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জয় পেয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে মরক্কো। আনুষ্ঠানিকভাবে ম্যাচটি অবশ্য ০-০ ড্র হিসেবেই নথিভুক্ত হয়।
৩. মরক্কো ১-০ পর্তুগাল (বিশ্বকাপ ২০২২, কোয়ার্টার ফাইনাল)
কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষেও বাঁশি বাজান আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়ো। ইউসুফ এন-নেসিরির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে মরক্কো প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়। ম্যাচের শেষ দিকে মরক্কোর বদলি খেলোয়াড় ওয়ালিদ চেদিরাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেন তেয়ো।
এবার ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও আর্জেন্টাইন রেফারির অধীনেই খেলবে মরক্কো। অতীতের রেকর্ড বলছে, আর্জেন্টাইন রেফারির পরিচালনায় বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিতই রয়েছে আটলাস লায়ন্স—দুটি ড্র ও একটি ঐতিহাসিক জয় তাদের সেই আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে।
আরআর/এমএমআর








