দেশজুড়ে আজ রোববার থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই কর্মসূচি। এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।বয়স অনুযায়ী শিশুদের দুই ধরনের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে:৬ থেকে ১১ মাস বয়সী শিশু: এদের খাওয়ানো হবে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু: এদের দেওয়া হচ্ছে একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল।শিশুদের ক্যাপসুল খাওয়াতে সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া যারা ভ্রমণে থাকবেন, তাদের সুবিধার্থে বাস টার্মিনাল, রেলস্টেশন ও ফেরিঘাটের মতো জায়গায় প্রায় ৫০০টি অস্থায়ী কেন্দ্র কাজ করছে। প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা নিয়োজিত আছেন।আজ কোনো কারণে আপনার শিশু ক্যাপসুলটি না পেয়ে থাকলে ভয়ের কিছু নেই। আগামীকাল সোমবার সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো যাবে।দেশের ১২টি জেলার ৫৮টি দুর্গম উপজেলার শিশুদের জন্য এই নির্ধারিত সময়ের পরও আরও চার দিন বিশেষ কার্যক্রম চালানো হবে, যাতে কোনো শিশুই এই সুবিধা থেকে বাদ না পড়ে।সুস্থ ও সবল প্রজন্মের জন্য স্বাস্থ্য অধিদপ্তর সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে এসে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।
রাজনীতি
আজ থেকে দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

শেয়ার করুন







