সুশৃঙ্খল ও প্রশিক্ষিত কর্মী বাহিনীর মাধ্যমে সেবাকর্ম নিশ্চিতে লায়ন্সের যুব সংগঠন লিওরা যেভাবে নিজেদের মেধা ও মননকে শানিত করছে, তা ব্যাপক আকারে ছড়িয়ে দিতে হবে। আজকের লিওরাই আগামী দিনে লায়ন্সের নেতৃত্ব দেবে। এমন মন্তব্য করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।

তিনি আরও বলেন, দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধিতে মূল নিয়ামক হিসেবে কাজ করে তরুণ সমাজ। দুর্যোগ-দুর্বিপাকে সবার আগে এগিয়ে আসে এই তরুণরাই।

শনিবার (২৭ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডস্থ লায়ন্স ভবনের প্রকৃতি হলে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন এর বর্ষসমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

jagonews24.com

লায়ন্স গভর্নর বলেন, আজকের লিওরাই আগামী দিনে লায়ন্সের নেতৃত্ব দেবে। এখন থেকে সেবাকর্মে সংযুক্ত থেকে লিওরা নিজেদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে আগামীর পথকে সুগম করছেন।

লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি এনামুল হক জুয়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি এমদাদুল হক তুহিনের সঞ্চালনায়্এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের, সেক্রেটারি লায়ন আবু তাহের, লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন পারভেজ, কো-অ্যাডভাইজার লায়ন মনির হোসেন বাপ্পি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, মোহাম্মদ আরমান, আগামী সেবাবর্ষের সভাপতি আজমাইন আদিল চৌধুরী, সেক্রেটারি এমরান হোসেন রাফি, সহ-সভাপতি সহ-সভাপতি যথাক্রমে নাঈম উদ্দিন সাফায়েত, রায়হান করিম, জয়েন্ট সেক্রেটারি আল আমিন প্রমুখ।

সভায় পুরো সেবাবর্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ক্লাব সদস্যদের বিভিন্ন সম্মাননা দেওয়া হয়। সেই সঙ্গে আগামী সেবাবর্ষে দায়িত্বপ্রাপ্তদের সক্রিয় ভূমিকা পালন করে ক্লাবের অগ্রযাত্রা ধরে রাখতে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়।

এএমএ