ময়মনসিংহের ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান (৫৮) সোমবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বাদ এশা দরিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম ও রাত ১০টায় রামপুর উজান পাড়ার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ত্রিশাল আসনের সংসদ-সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।