রাজাপুরে যুবদল কর্মী খোকন মল্লিকের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। শনিবার পূর্ব আঙ্গারিয়া গুদিঘাটায় স্থানীয় জনতার ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন নুরুল হক, আছিয়া বেগম, মো. আল-আমিন, আহত খোকন মল্লিকের ছেলে মো. নুর নবী মল্লিক, তারবীর মল্লিক ও মেয়ে জেরিন আক্তার। বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রসী হামলায় গুরুতর আহত খোকন মল্লিক বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধিন। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ১ জুলাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় আরিফ খানের কোচিং সেন্টারে সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতিয়ার খান কেক কাটেন।

এ ঘটনায় বাধা দেওয়ায় আতিয়ার তার লোকজন নিয়ে খোকনের ওপর হামলা চালায়। এদিকে মো. আরিফ খান তার কোচিং সেন্টারে কেক কাটার অভিযোগ অস্বীকার করেন।