টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাব, মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) বান্দরবানের আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আলীকদম উপজেলার চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত প্রায় ৮০টি পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগ / বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৬৭ হাজার মানুষ

ত্রাণ কার্যক্রমের আওতায় রেয়াম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রিত ৩৬টি পরিবার, নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ১৭টি পরিবার এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আশ্রিত ২২টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন

কেউ ছেড়েছেন ঘর, কেউ পানিবন্দি

ত্রাণ বিতরণের পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজ-খবর রাখা, বন্যা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে যাতায়াতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এ সময় আলীকদম ব্যাটালিয়নের কর্মকর্তা, বিজিবির সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিটি/কেএসআর