বলিউড তারকা আলিয়া ভাট শুধু অভিনয় বা স্টাইলিশ ফ্যাশনের জন্যই নয়, তার স্বাস্থ্যোজ্জ্বল ও দীপ্তিময় ত্বকের কারণেও ভক্তদের কাছে প্রশংসিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন একটি সহজ ঘরোয়া ‘স্কিন স্ন্যাক’-এর কথা জানান, যা নিয়মিত খেলে ত্বক ও অন্ত্রের স্বাস্থ্যের উপকার হতে পারে বলে তিনি বিশ্বাস করেন।

আলিয়া ভাটের উজ্জ্বল ত্বকের গোপন রহস্য জানুনকী রয়েছে আলিয়ার ‘স্কিন স্ন্যাক’-এ?

কান চলচ্চিত্র উৎসবে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানান, তিনি প্রতিদিনের খাবারে ঘি ব্যবহার করতে পছন্দ করেন। তার মতে, ঘি অন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়ক এবং এর ইতিবাচক প্রভাব ত্বকেও পড়তে পারে।

আলিয়া ভাটের উজ্জ্বল ত্বকের গোপন রহস্য জানুনতিনি জানান, তার পছন্দের ‘স্কিন স্ন্যাক’ তৈরি হয় খুব সাধারণ কয়েকটি উপাদান দিয়ে-ঘি, গুড়, গুঁড়ো করা চিনাবাদাম এবং অল্প পরিমাণ নারিকেল। আলিয়ার ভাষ্য অনুযায়ী, এই মিশ্রণ হজমের জন্য উপকারী এবং ত্বকের সুস্থতা বজায় রাখতেও সহায়তা করতে পারে।

এই স্ন্যাক কি সত্যিই ত্বকের জন্য উপকারী?

আলিয়া ভাটের উজ্জ্বল ত্বকের গোপন রহস্য জানুনবর্তমানে অনেক তারকার শেয়ার করা ‘স্কিন স্ন্যাক’ রেসিপি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। এর কারণ, এসব খাবারে সাধারণত এমন সব প্রাকৃতিক উপাদান থাকে যা ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর চর্বিতে সমৃদ্ধ। এগুলো ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য রক্ষায় সহায়ক হতে পারে। তবে শুধু এই ধরনের খাবার খেলেই নিখুঁত ত্বক পাওয়া যাবে-এমন ধারণা সঠিক নয়।

আরও পড়ুন

পঞ্চাশেও টানটান ত্বক, শিল্পার গোপন অভ্যাস প্রকাশ

বাদাম, বীজ কিংবা ঘি থেকে পাওয়া স্বাস্থ্যকর চর্বি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বকের সুরক্ষামূলক স্তরকে শক্তিশালী করতে সাহায্য করে। অন্যদিকে প্রোটিন ত্বকের কোষ মেরামতে ভূমিকা রাখে। ভিটামিন ই ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট পরিবেশ দূষণ ও মানসিক চাপজনিত ক্ষতির প্রভাব কমাতে সহায়ক হতে পারে। পাশাপাশি কিছু ঐতিহ্যবাহী খাদ্য উপাদান অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা রাখে, যা পরোক্ষভাবে ত্বকের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আলিয়া ভাটের উজ্জ্বল ত্বকের গোপন রহস্য জানুনখাওয়ার ক্ষেত্রে যেসব বিষয় মাথায় রাখা জরুরি

এ ধরনের স্ন্যাক স্বাস্থ্যকর হলেও পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো। কারণ ঘি, গুড়, মধু বা বাদামজাতীয় উপাদান ক্যালোরিতে তুলনামূলক বেশি। অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে ওজন বেড়ে যাওয়া বা অতিরিক্ত চিনি গ্রহণের ঝুঁকি তৈরি হতে পারে।

আলিয়া ভাটের উজ্জ্বল ত্বকের গোপন রহস্য জানুনএ ছাড়া যাদের ডায়াবেটিস, খাবারে অ্যালার্জি বা নির্দিষ্ট ধরনের ত্বকের সমস্যা রয়েছে, তাদের এসব উপাদান নিয়মিত খাদ্যতালিকায় যোগ করার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

জেএস/