সাপ্তাহিক সাহিত্য আলোচনা ও সাংগঠনিক মতবিনিময় সভা করেছে কুড়িগ্রাম বন্ধুসভা। ১০ জুলাই সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে ১০ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। উপকমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম। পরে নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়পর্ব ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মূল কমিটির বন্ধুরা বন্ধুসভার কার্যক্রম, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নতুন সদস্যদের অবহিত করেন।

কুড়িগ্রাম বন্ধুসভার সাপ্তাহিক সাহিত্য আলোচনা ও সাংগঠনিক মতবিনিময় সভা।

কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা সফি খান বলেন, ‘আলোকিত বাংলাদেশ গড়তে সবার আগে মানবিক মানুষ হতে হবে। সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে হবে। বন্ধুসভার বন্ধুরা সারা বছর নানা মানবিক ও সৃজনশীল কাজের মাধ্যমে সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। এই কাজগুলোই একজন ভালো মানুষ হয়ে উঠতে সহায়তা করে।’

বন্ধুসভার সহসভাপতি নয়ন সরখেল গত বছরগুলোর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে নতুন বন্ধুদের সেই ধারাবাহিকতা বজায় রেখে সমাজকল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান, উপদেষ্টা আসিফ ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হকসহ বন্ধুসভার সদস্যরা।

সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা