বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে সকাল ১০টার দিকে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সুবাহ বলেন, ভোট একটি গুরুত্বপূর্ণ অধিকার। তাই দিনের শুরুতেই ভোট দিতে এসেছেন।
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনে প্রথম ভোট দিলেন এজাজুল ইসলাম
অন্যদেরও সময়মতো কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাকে দেখে প্র্যাকটিস করা উচিত। সকাল সকাল এসে ভোট দেওয়া উচিত। ভোট দিতে দেরি না করে সবাই যেন নিজের দায়িত্ব পালন করেন।’
নিজের ভোট নিয়ে আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি যাদের ভোট দেই, তারা সাধারণত জয়ী হয়। জাতীয় নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীকে ভোট দিয়েছিলাম, তিনি জয়ী হয়েছেন। এবারও শিল্পী সমিতির নির্বাচনে যাদের ভোট দিয়েছি, তারাই বিজয়ী হবে বলে আশা করছি।’
এমআই/জেআইএম/বিএ








