দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম রনির বাবা সিরাজগঞ্জের বাসিন্দা আমিন উদ্দিন সরকার (৭২) রোববার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। এদিন বাদ মাগরিব মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন। যুগান্তর প্রতিবেদন








