প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়েও শক্তিশালী বার্তা দেয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়েও জোরালোভাবে কথা বলে। এটি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত নেতৃত্বের মূল্যায়ন হয় কাজের মাধ্যমে, ছবির মাধ্যমে নয়।’
তিনি আরও লেখেন, ‘এভাবেই আমাদের প্রধানমন্ত্রী উদাহরণ সৃষ্টি করে নেতৃত্ব দেন। আমি বিশ্বাস করি, আমরা পরিবর্তন আনতে পারি।’
কেএইচ/এমআরএম








