যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। হাইভোল্টেজ এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ও চরম উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের রূপ বদলে যায়। একের পর এক আক্রমণ ও হাফ ডজন সুযোগ মিস করার পর অবশেষে গোলের খরা কাটায় নরওয়ে। ম্যাচের ৭৯ মিনিটে দলের তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ড দুর্দান্ত এক হেডে গোল করে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। কাঙ্ক্ষিত গোল পেতে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের প্রাণভোমরা নেইমার মাঠে নামেন। এছাড়া প্রথম থেকেই গোলের জন্য কঠোর পরিশ্রম করে খেলছেন ভিনিসিয়ুস জুনিয়র। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচটি এখনও চলছে এবং গোলটি পরিশোধ করতে মরিয়া হয়ে লড়ছে সেলেসাওরা। এর আগে ম্যাচের প্রথমার্ধের খেলায় গোল বাতিল ও পেনাল্টি মিসের কারণে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুদল। প্রথমার্ধে ৬৪ শতাংশ বল দখলে রেখে আক্রমণে এগিয়ে ছিল নরওয়ে, তবে সুযোগ বেশি তৈরি করেছিল ব্রাজিল। খেলার তৃতীয় মিনিটেই দ্রুত পাল্টা আক্রমণে বক্সের ভেতর থেকে গোল করে নরওয়েকে উল্লাসে ভাসিয়েছিলেন প্যাট্রিক বের্গ। তবে সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় সেই আনন্দ স্থায়ী হয়নি। রেফারি জানান, "ভিএআর এবং রিপ্লেতে দেখা গেছে আক্রমণের শুরুতে আলেকজান্ডার সোরলথ অফসাইডে ছিলেন, তাই গোলটি বাতিল করা হলো।" ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি পেয়েও লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। বক্সের ভেতরে মাতেউস কুনিয়াকে ক্রিস্টোফার আইয়ার ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিনিসিয়ুসের কাছ থেকে বল নিয়ে ব্রুনো গিমারায়েস পেনাল্টি শট নিতে এগিয়ে যান। তবে নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড সঠিক দিক আন্দাজ করে অসাধারণ এক সেভ করেন। এই পেনাল্টি মিসের মাধ্যমে ১৯৮৬ সালের পর বিশ্বকাপের মূল সময়ে ব্রাজিলের কোনো খেলোয়াড়ের পেনাল্টি মিস না করার চার দশকের রেকর্ড ভেঙে যায়। এরপর প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই বেশ কিছু দারুণ আক্রমণ চালায়। ১৮ মিনিটে ভিনিসিয়ুসের নিখুঁত ক্রস থেকে মাতেউস কুনহা গোল করতে ব্যর্থ হন। ৩৭ মিনিটে নরওয়ের আর্লিং হল্যান্ডের শট সহজেই লুফে নেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। ৪০ মিনিটে ভিনিসিয়ুসের নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৪২ মিনিটে ওডেগার্ডের শট ফিরিয়ে দেন আলিসন। প্রথমার্ধের অতিরিক্ত সময়েও ওডেগার্ড ও ব্রাজিলের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করলে ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়। বর্তমানে মাঠের লড়াই চলমান রয়েছে।
রাজনীতি
গোল মিসের মহড়া শেষে হল্যান্ডের হেডে এগিয়ে নরওয়ে

শেয়ার করুন







