বলিউড তারকাদের বাড়ির ভেতরটা কেমন, তা জানার আগ্রহ অনেকেরই। ক্যামেরার সামনে যে মানুষকে দেখা যায়, ঘরের ভেতরে তিনি একেবারেই অন্য রকম। সেখানেও থাকে নিজের মতো করে বাঁচার গল্প; কখনো একা, কখনোবা পরিবারের সঙ্গে। ভারতের বিভিন্ন শহরে থাকা তারকাদের বাড়িতে থাকে তাঁদের ব্যক্তিগত রুচি ও জীবনধারার প্রতিফলন। কোথাও আধুনিক সাজ, কোথাও আবার ঐতিহ্যের ছোঁয়া। প্রতিটি ঘরই যেন আলাদা একটি গল্প। ভক্তরা কিন্তু এ সবকিছু থেকেই নিজেদের ঘর সাজানোর নতুন নতুন ভাবনা নেয়। চলুন, দেখে নেওয়া যাক বলিউড তারকা অনন্যা পান্ডের অন্দরের সাজ।

ঘরে ঢুকতেই চোখে পড়ে হালকা গোলাপি রঙের দেয়ালের একটি করিডর, যা ধীরে ধীরে মিলিয়ে যায় খাবার ঘরে গিয়ে
অনন্যা পান্ডের অন্দর কেমন
পুরো বাড়িতে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল, খোলামেলা আর স্বস্তিদায়ক পরিবেশ।
দেখে নিন সাইফ-কারিনার ১০০ কোটির বাড়ির অন্দর
অনন্যা পান্ডের বান্দ্রার ১ হাজার ১০০ বর্গফুটের অ্যাপার্টমেন্টটি সাজিয়েছে গৌরী খানের ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান
জাহাজের মালপত্র কম দামে কিনতে পারবেন যে মার্কেট থেকে
বসার ঘর, খাবার ঘর ও বিনোদনের জায়গা একসঙ্গে। ঘরের বিভিন্ন কোণে আছে গাছপালা
অনন্যার সাজার ঘরটিও মিনিমাল
অনন্যা পান্ডের অন্দর কেমন
বড় বড় জানালার বিপরীতে দেয়ালে লাগানো হয়েছে আয়না। আলো প্রতিফলিত হওয়ায় ঘরটিকে বাস্তবের চেয়ে বড় ও খোলামেলা মনে হয়
অতিথিরা প্রয়োজনে কার্পেটের ওপর বসে আরাম করে করে খেতে পারবেন, এমনভাবেই সাজিয়েছেন তিনি বাড়িটিকে
ফিটনেস, ফ্যাশনে নজর কাড়ছেন শর্বরী, দেখুন তাঁর ১০ ছবি
অনন্যার পছন্দ এমনটাই—কোমল, আধুনিক ও আরামদায়ক অন্দরসজ্জা
সাদা বাঁকানো সোফা, ওয়ালপেপার ব্যবহারের কারণে ঘরে চলে এসেছে উষ্ণ ও আমন্ত্রণমূলক পরিবেশ
গাছপালায় ভরা বারান্দা, যেখানে মোমবাতির আলো, হালকা বাতাস আর বিকেলের রোদের রঙিন আভায় দীর্ঘ সময় কাটানো যায়।
ফায়জা আহমেদ যেভাবে গ্রামবাংলার পণ্য দিয়ে মিনিমালিস্টিক ঘর সাজালেন